সিরাজগঞ্জে পিকআপ চাপায় মা ও ছেলে নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে পিকআপ চাপায় মা ও ছেলে নিহত
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



সিরাজগঞ্জে পিকআপ চাপায় মা ও ছেলে নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ার চালা এলাকায় পিকআপ চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: করুনা খাতুন ও তার ৬ বছরের শিশুপুত্র তারিকুল ইসলাম।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল ইসলাম জানান, সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় মহাসড়কের পাশে করুনা খাতুন তার ছেলে তারিকুল ইসলামকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হাটিকুমরুল থেকে শাহজাদপুরগামী একটি সিমেন্ট বোঝাই পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়। পরে পিকআপটি আরো একটি অটোভ্যানকে ধাক্কা দিলে আরো এক যাত্রী আহত হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

পুলিশ জানায়, পিকআপটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩:২৭:২৫   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ