যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় ৫ বাংলাদেশি শিক্ষার্থী মারাত্মক আহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় ৫ বাংলাদেশি শিক্ষার্থী মারাত্মক আহত
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় ৫ বাংলাদেশি শিক্ষার্থী মারাত্মক আহত

কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী।

তারা সবাই আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে বাংলাদেশ থেকে এসে বোস্টনে পড়াশোনা করছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

গেল ২১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানার কাছে কানেকটিকাট এভিনিউয়ে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীসহ সাত জন আহত হন। সংঘর্ষ হওয়া দুটি গাড়ির একটিতে ওই পাঁচ বাংলাদেশি তরুণ ছিলেন।

আহত সাত জনের মধ্যে এক বাংলাদেশির শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। অপর গাড়ির দুজনের অবস্থাও সংকটাপন্ন।

পুলিশ ও উদ্ধাকর্মীরা জানান, সংঘর্ষে ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধূসর রঙের একটি সেডান গাড়ি থেকে তিন জনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন, আহতদের মধ্যে মুহিতুল ইসলাম নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে পড়াশোনা করেন। ছুটিতে ওয়াশিংটন ডিসিতে বেড়াতে এসে এই দুর্ঘটনায় পড়েন তারা।

বাংলাদেশ সময়: ১৩:২৯:৫৭   ৪৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ