সোনারগাঁয়ে জেলেদের বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে জেলেদের বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর বিতরণ
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



সোনারগাঁয়ে জেলেদের বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর বিতরণ

সোনারগাঁ উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসাবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানে ২০ প্রান্তিক জেলের হাতে একটি করে বকনা বাছুর গরু তুলে দেওয়া হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম,সদস্য নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড সামসুল ইসলাম ভুইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার ফেন্সি। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা স্বপ্না আক্তার,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল,যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, ওসমান মেম্বার, সোনারগাঁও সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নুর নবী জনি,সাংবাদিক নুর আমিনসহ উপকার ভোগীরা।

এ সময় প্রধান অতিথি এমপি খোকা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল পেশার মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য তাঁদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় এই প্রকল্পের আওতায় বকনা বাছুর বিতরণ করা হলো। এর পর বাকি সুবিধাভোগী জেলেদেরকেও এই আওতায় নিয়ে আসা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন

বাংলাদেশ সময়: ২৩:০৯:২৫   ৪১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ