ফতুল্লায় ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



ফতুল্লায় ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় পৃথক দুটি অভিযানে আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের রেল স্টেশন রোডস্থ বরকত মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া আবু সাঈদের পুত্র সেন্টু (৪৫) ও ব্যাংক কলোনী এলাকার আব্দুর রশীদ হাওলাদারের পুত্র মনির (৩৮)।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সেন্টুকে এবং সন্ধ্যায় মনির কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সেন্টুর নিকট থেকে ৫ কেজি ও মনিরের নিকট থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (২) সঙ্গীয় ফোর্স নিয়ে দাপা ইদ্রাকপুর রেলস্টেশন রোডস্থ বরকত মেম্বারের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী সেন্টু কে গ্রেফতার করে।

সন্ধ্যা ছয়টার দিকে হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকায় পৃথক অপর একটি অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মনির কে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত মনির বাক প্রতিবন্ধী (বোবা) বলে জানা যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ২৩:১১:৩৪   ৪৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মাদক চোরাচালান বন্ধে ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর: স্বরাষ্ট্রমন্ত্রী
আনসার-ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
মালয়েশিয়ায় ২ লাখ কর্মী পাঠাবে সরকার, ১০ হাজার যাবে বিনাখরচে : তথ্য উপদেষ্টা
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন
মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান লাবু কারাগারে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ