আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয় : মন্ত্রী গাজী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয় : মন্ত্রী গাজী
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয় : মন্ত্রী গাজী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়।

স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্রীজ-কালভার্ট, রাস্তাঘাটসহ সবক্ষেত্রে দেশের উন্নয়ন করে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক দেশের মানুষের কল্যাণের কথা ভাবেন।

আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের কল্যাণ হয়, যার প্রমাণও শেখ হাসিনা রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে পাতাল মেট্রোরেল উপহার দিয়েছেন।

শিক্ষার্থীরা ১ জানুয়ারী বিনামুল্যে নতুন বই পাচ্ছে। শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মান করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আতলাশপুর এলাকায় ৬০ নম্বর আতলাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের প্রকল্প করে তা বাস্তবায়ন করছেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। দেশের এ উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

৬০ নম্বর আতলাশপুর সরকারী প্রাথমিক বিবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল বারী বকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহেদা আখতার, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মানজারী আলম টুটুল, ৬০ নম্বর আতলাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি গাফ্ফার মোল্লা, রূপগঞ্জ উপজেলা যুবলীগের উপপ্রচার সম্পাদক সামাউন মোল্লা, ৬০ নম্বর আতলাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন সরকার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান সহ অনেকে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:১৭   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত
জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মাদক চোরাচালান বন্ধে ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর: স্বরাষ্ট্রমন্ত্রী
আনসার-ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
মালয়েশিয়ায় ২ লাখ কর্মী পাঠাবে সরকার, ১০ হাজার যাবে বিনাখরচে : তথ্য উপদেষ্টা
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ