সিলেট বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন বিমান প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেট বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন বিমান প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



সিলেট বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন বিমান প্রতিমন্ত্রী

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি।
তিনি আজ সিলেট ওসমানী বিমানবন্দরে নির্মিতব্য টার্মিনাল ভবন, কন্ট্রোল টাওয়ার, প্রশাসনিক ভবন, কার্গো ভবন ও রানওয়েতে চলমান উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ হাজার ৭শ’ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। উন্নয়ন কাজগুলো সম্পন্ন হলে বিমানবন্দর ব্যবহারকারী সকল যাত্রীর জন্য আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চলামান উন্নয়ন কাজের বিভিন্ন দিক সম্পর্কে সরজমিনে অবহিত হন।
এ সময় তিনি গুণগত মান ঠিক রেখে দ্রুততার সঙ্গে কাজ করে নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে প্রকল্প পরিচালক শাহ জুলফিকার হায়দার, সিলেট বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমেদ সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:২১   ৪৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ