বাংলাদেশকে রাশিয়ার ধন্যবাদ

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশকে রাশিয়ার ধন্যবাদ
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩



বাংলাদেশকে রাশিয়ার ধন্যবাদ

ইউক্রেনে রাশিয়ার অভিযান বন্ধে জাতিসংঘের বিশেষ অধিবেশনে আনা প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে মস্কো।

বাংলাদেশকে ধন্যবাদ দিয়ে ঢাকায় রাশিয়া দূতাবাস শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি টুইটও করেছে। টুইটে বলা হয়েছে, ‘রাশিয়াবিরোধী এমন প্রস্তাব পাস করে ইউক্রেন ‘সংঘাতের’ অবসান ঘটানো যাবে না।’

বুধবার (২২ ফেব্রুয়ারি) জাতিসংঘে বিশেষ অধিবেশন বসে। অধিবেশনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রুশ অভিযানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। একইসঙ্গে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারে রাশিয়াকে আহ্বান জানানো হয়।
জাতিসংঘ সনদের নীতির অন্তর্নিহিত তাৎপর্য অনুযায়ী ইউক্রেনে একটি ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা শীর্ষক রেজুল্যুশনটি পাস হয় চলতি সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে। এতে ভোটাভুটিতে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪১ সদস্যের সমর্থন পায় কিয়েভ। অন্যদিকে বেলারুশ, সিরিয়িাসহ প্রস্তাবের বিরোধিতা করে সাত সদস্য রাষ্ট্র। এছাড়া বাংলাদেশ, ভারত ও চীনসহ ৩২টি সদস্য রাষ্ট্র ভোটদান থেকে বিরত ছিল।

দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ছয়টি বড় প্রস্তাব পাস হয়েছে। বৃহস্পতিবার পাস হওয়া প্রস্তাবটিকে নন-বাইডিং রেজুল্যুশন বলা হচ্ছে। এর অর্থ, এটি মানার ক্ষেত্রে কোনো দেশের ওপর আইনগত বাধ্যবাধকতা নেই।

এদিকে ইউক্রেনে রুশ হামলা বিশ্ব বিবেকের প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (২২ ফেব্রুয়ারি) সাধারণ পরিষদের বৈঠকে তিনি আরও বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতাকে রীতিমতো উসকে দিয়েছে মস্কো। এসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে রুশ প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিতের কড়া সমালোচনা করেন গুতেরেস।

বাংলাদেশ সময়: ১১:০৯:০৭   ৪৬২ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ