মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী ৫ বছর পর গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী ৫ বছর পর গ্রেপ্তার
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩



মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী ৫ বছর পর গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তাদের দাবি গ্রেপ্তারকৃত ব্যাক্তি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতর নাম মোহাম্মদ আলী (৪৩)। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামী গত ২০১৭ সালের অক্টোবর মাসে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়, যার মামলা নাম্বার ৪৪(১০)১৭। পরবর্তীতে আসামী বিজ্ঞ আদালত হতে জামিনে বের হয়ে ৫ বছর যাবত আত্মগোপনে থাকে। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেপ্তারকৃত আসামীকে গত বছরের ২৬ অক্টোবর ২ বছরের সাজা প্রদান করে। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ আসামীর অবস্থান সনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৫:৫৮   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় সংঘর্ষ, আহত ১০
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিয়ের প্রলোভনে প্রবাস ফেরত যুবকের ধর্ষণ, অতঃপর গ্রেফতার
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
ময়লা-আবর্জনা অপসারণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
পিতা-মাতার পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করছেন তারেক রহমান : এ্যানি
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ