দুদিনের সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুদিনের সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩



দুদিনের সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বাণিজ্য ও নাগরিকদের যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে চার দশকেরও বেশি সময় পর ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টায় রাজধানীর বনানীতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে এ দূতাবাস উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো।

এছাড়া সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন সান্তিয়াগো ক্যাফিয়েরো।

আর্জেন্টিনার মন্ত্রীর এই সফরে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা অব্যাহতি, ফুটবলে সহযোগিতা, দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমি ও কৃষি খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে সান্তিয়াগো ক্যাফিয়েরোর।

১৯৭২ সালে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ। এরপর ঢাকায় দেশটির দূতাবাস খোলা হলেও, ১৯৭৮ সালে তা বন্ধ হয়ে যায়। তবে কাতার বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা লাতিন আমেরিকার দেশটির নজর কাড়ে।

গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবল শিরোপা জয়ের পর অভিনন্দন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো।

চিঠিতে আর্জেন্টাইন প্রেসিডেন্ট জানান, ২০২৩ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস স্থাপনের মাধ্যমে দুদেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে বলে আশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২:৫৬:০৫   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ