সহিংসতা বন্ধে একমত ইসরাইল-ফিলিস্তিন

প্রথম পাতা » আন্তর্জাতিক » সহিংসতা বন্ধে একমত ইসরাইল-ফিলিস্তিন
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩



সহিংসতা বন্ধে একমত ইসরাইল-ফিলিস্তিন

অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বন্ধে একমত হয়েছে ফিলিস্তিনি ও ইসরায়েল। সহিসংতা রোধে উভয় পক্ষই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান চালিয়ে ১১ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। জবাবে গাজা উপত্যকা থেকে একাধিক রকেট ছোড়া হয়। এরপর ওইদিন রাতেই গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবির লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

এ নিয়ে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে। পরে সহিংসতা থামাতে দুই পক্ষের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকের আয়োজন করে জর্ডান।

বৈঠকের পর ইসরায়েল-ফিলিস্তিন এক যৌথ বিবৃতিতে জানায়, যেকোনো ধরনের সহিংসতা রোধে একযোগে কাজ করবে ইসরায়েল ও ফিলিস্তিন। একইসঙ্গে পরিস্থিতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তরা।

এ ছাড়া ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছে তারা চার মাসের জন্য নতুন বসতি স্থাপন কাজ বন্ধ রাখতে আলোচনা করবে এবং ছয় মাসের জন্য নতুন বসতি স্থাপনের অনুমোদন দেবে না। দুই পক্ষই আগামী মাসে (মার্চ) মিশরের শার্ম আল শেখে আবারও বৈঠকে বসার বিষয়ে সম্মতি প্রকাশ করেছে।

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ১৩ শিশুসহ ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছর ইসরায়েলের অভিযানে ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৪৪   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ