বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের সময় তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকায় সফরে আসা প্রতিনিধিদল। তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন, সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের একটি অডিও ক্লিপ শোনেন তিনি।

সান্তিয়াগো সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠকের পর বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিনিময় করে অনূর্ধ্ব-১৪ ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখবেন তিনি।

এর বাইরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বিজনেস টু বিনজেন বৈঠকে থাকবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে সোমবার সকালে ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। ওইদিন বিকেলে বনানীতে পুনরায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি ও ফুটবল নি‌য়ে আরেক‌টি চু‌ক্তি হয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ১০:৫৬:১৬   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ