গ্রিসে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » গ্রিসে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৬
বুধবার, ১ মার্চ ২০২৩



গ্রিসে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৬

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৮৫ জন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির লারিসার কাছে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

আলজাজিরার তথ্যমতে, একটি যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রেনে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত ১৭টি ইউনিট কাজ করে।

যাত্রীবাহী ট্রেনে ৩৫০ জনের মতো যাত্রী ছিল। ট্রেনের ভেতর থেকে অন্তত ২৫০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

সংঘর্ষটি এতোটাই ভয়াবহ ছিল যে যাত্রীবাহী ট্রেনের প্রথম দুটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ৯:৫৮:৪৯   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ঘানায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬
জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেল-গ্যাসের দাম
দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৬৯
বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ১৪৯
ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র
ইসরায়েলের বেইত শেমেশে ইরানের হামলা, নিহত অন্তত ৮
কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
কুয়েতে নতুন করে বাজছে হামলার সাইরেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ