ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বুধবার, ১ মার্চ ২০২৩



---

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন স্বাগতিক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ একাদশে সুযোগ পেয়েছেন তিন স্পিনার- সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। আছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ড একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। তিন পেসার- জোফরা আর্চার, ক্রিস ওকস ও মার্ক উডের সাথে দুই স্পিনার মঈন আলি ও আদিল রশিদকে একাদশে রাখা হয়েছে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ : জশ বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, উইল জ্যাকস, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৫৪   ৩৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ