ইউক্রেন ‘সবচেয়ে কঠিন শীতে’ বেঁচে আছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেন ‘সবচেয়ে কঠিন শীতে’ বেঁচে আছে
বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩



ইউক্রেন ‘সবচেয়ে কঠিন শীতে’ বেঁচে আছে

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, দেশটি তার ‘সবচেয়ে কঠিন শীত’ থেকে বেঁচে গেছে, কারণ ইউক্রেনীয়রা বুধবার বসন্তের প্রথম দিনটিকে স্বাগত জানিয়েছে। যদিও এসময় রাশিয়া ইউক্রেনের পানি ও বিদ্যুত অবকাঠামোর মারাত্মক ক্ষতি করেছে।
কিন্তু কিয়েভ পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে প্রচন্ড চাপের মধ্যে ছিল। এদিকে মস্কো বলেছে, তারা ২০১৪ সালে ক্রেমলিন অধিভূক্ত ক্রিমিয়ান উপদ্বীপে ইউক্রেনীয় ড্রোনের একটি বিশাল ব্যারেজ ভূপাতিত করেছে। খবর এএফপি’র।
অক্টোবর থেকে ইউক্রেনের মূল স্থাপনাগুলোর ওপর রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে লাখো মানুষের পানি, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শীতে জ্বালানি সরবরাহের অবকাঠামোগুলোতে পদ্ধতিগত হামলার ফলে সৃষ্ট পরিস্থিতিতে ইউক্রেনীয়দের টিকে থাকার প্রশংসা করেন। এসব হামলার ফলে লাখো মানুষকে অন্ধকার ও ঠান্ডার ভোগান্তিতে পড়তে হয়েছিল।
জেলেনস্কি তার প্রাত্যহিক ভাষণে বলেন, ‘আমরা এই শীতকে কাটিয়ে উঠতে পেরেছি। এটি খুব কঠিন সময় ছিল এবং প্রতিটি ইউক্রেনীয় অসুবিধার সম্মুখীন হয়েছিল। আমরা এখন আমাদের মানুষদেরকে জ্বালানি ও বিদ্যুত দিতে সক্ষম হয়েছি।’
পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বসন্তের প্রথম দিনটিকে ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের যুদ্ধের জন্য আরেকটি ‘বড় পরাজয় ’ উল্লেখ করে দিনটিকে স্বাগত জানান।
কুলেবা এক বিবৃতিতে বলেন, আমরা আমাদের ইতিহাসে শীতের সবচেয়ে জটিল পরিস্থিতিতে বেঁচে গেছি। প্রচন্ড ঠান্ডা ও অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিতে আমরা অটুট ছিলাম।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪১   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় : হেগসেথের স্বীকারোক্তি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত
ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি
সংকটাপন্ন কিউবায় তেল পৌঁছাতে যাচ্ছে রুশ ট্যাংকার
‘পুতিন ইরানকে সাহায্য করছেন, অথচ নেতানিয়াহু রাশিয়া- ইউক্রেনের মধ্যে ভারসাম্য চান’
ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল
হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স গঠন
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ