রাজধানীতে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১
শুক্রবার, ৩ মার্চ ২০২৩



রাজধানীতে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

রাজধানীর রমনায় চার হাজার পিস ইয়াবাসহ মো. রোকন উদ্দিন ফয়সাল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (২ মার্চ ২০২৩) রাত সাড়ে ৯টায় রমনা মডেল থানার হলি ফ্যামিলি হাসপাতাল রোডস্থ মহিলা উন্নয়ন ভবনের ১নং গেটের বিপরীত পাশে রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের প্রধান অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক মাদক কারবারি রমনা মডেল থানার হলি ফ্যামিলি হাসপাতাল এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করছে, এমন তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোকনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

উপপুলিশ কমিশনার জানান, গ্রেফতার রোকন কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করত। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৫৭   ৩৯০ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ