ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতিহাসের এই দিনে
শুক্রবার, ৩ মার্চ ২০২৩



ইতিহাসের এই দিনে

৩ মার্চ ২০২৩। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৭০৭: যুবরাজ মুয়াজ্জম আওরঙ্গজেবের উত্তরাধিকারীর দায়িত্ব গ্রহণ এবং বাহাদুর শাহ (প্রথম) নাম ধারণ করেন।
১৮৬১: রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্তি করা হয়।
১৮৭৮: যুদ্ধাবসানের পর রুশ-তুর্কি শান্তি চুক্তি স্বাক্ষর।
১৯০৬: অনুশীলন সমিতির মুখপত্র ‘যুগান্তর’ প্রকাশ।
১৯২৪: তুরস্কের জাতীয় পরিষদের মাধ্যমে ৬৪৩ বছরের প্রচলিত খেলাফত প্রথা বিলুপ্ত ঘোষণা।
১৯৪৯: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্ন কর্মচারীদের ধর্মঘট।
১৯৭১: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু।
১৯৭২: বাংলাদেশ রাইফেলস প্রতিষ্ঠিত।
১৯৭৪: তুর্কি ডিসি-১০ বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন নিহত।
১৯৭৬: বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ সরকার ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদ প্রবর্তন করে।
১৯৭৮: জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন।
১৯৯১: এস্তোনিয়া ও লাটভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।
২০০৫: রাজধানীতে যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ যানজট নিরসনের অংশ হিসেবে ২৯ কিলোমিটার দীর্ঘ সদরঘাট-আশুলিয়া নৌপথ উদ্বোধন।

জন্ম:

১৮৪৫: জার্মান গণিতবিদ ও দার্শনিক গেয়গ কান্ট।
১৮৪৭: বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহামবেল।

মৃত্যু:

১৫৮১: চতুর্থ শিখ গুরু রামদাস।
১৭০৭: মুঘল বাদশা আওরঙ্গজেব।
১৯৬৫: শহীদ সোহরাওয়ার্দীর বড় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ শিল্পকলা বিশারদ শাহেদ সোহরাওয়ার্দী।
১৯৮৩: বেলজীয় কমিকস লেখক ও চিত্রকর এর্জ।
১৯৯২: শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক সুকুমার সেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৩৮   ৪০১ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির শঙ্কায় বাড়ল তেলের দাম
ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২
ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের প্রাণহানি
উত্তর কোরিয়া-রাশিয়ার শক্তিশালী সম্পর্কে ‘গর্বিত’: কিম
গাজা পরিকল্পনা নিয়ে ইসরাইল সফর করবেন ট্রাম্পের জামাতা কুশনার
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ