যুব গেমস সাঁতার : ১০০ মিটার ফ্রি স্টাইলে সেরা আমিরুল ও যুহী

প্রথম পাতা » খেলাধুলা » যুব গেমস সাঁতার : ১০০ মিটার ফ্রি স্টাইলে সেরা আমিরুল ও যুহী
শুক্রবার, ৩ মার্চ ২০২৩



যুব গেমস সাঁতার : ১০০ মিটার ফ্রি স্টাইলে সেরা আমিরুল ও যুহী

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে সাঁতারে তরুণ ও তরুণীদের ১০০ মিটার ফ্রি স্টাইলে সেরা হয়েছেন যথাক্রমে আমিরুল ইসলাম ও যুহী আক্তার।
আজ বনানীর বাংলাদেশ নৌবাহিনীর সুইমিংপুলে অনুষ্ঠিত তরুণদের ১০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে ঢাকা বিভাগের আমিরুল ইসলাম (৫৫.৯৩ সেকেন্ড) স্বর্ণ, মো: ইসলাম (৫৬.০১ সেকেন্ড) রৌপ্য এবং ময়মনসিংহের মনির খান (১ মিনিট ০.১৮ সেকেন্ড) ব্রোঞ্জ জয় করেন।
তরুণীদের ১০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে ঢাকা বিভাগের যুহী আক্তার (১ মিনিট ০৮.৭১ সেকেন্ড) স্বর্ণ, খুলনার নুপুর খাতুন (১ মিনিট ১২.৮১ সেকেন্ড) রৌপ্য ও খুলনার ঝর্ণা খাতুন (১ মিনিট ১৫.১৫ সেকেন্ড) ব্রোঞ্জ জয় করেন।
তরুণদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে চট্টগ্রামের মাহমুদুল হাসান (১ মিনিট ১৫.৯২ সেকেন্ড) স্বর্ণ, ঢাকার নাদিমুল হক (১ মিনিট ১৬.৩৪ সেকেন্ড) রৌপ্য ও ইমরান হোসেন রনি (১ মিনিট ১৮.৩৫ সেকেন্ড) ব্রোঞ্জ পদক জয় করেন।
তরুণীদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে খুলনার জুঁই আক্তার (১ মিটার ৩১.৬৭ সেকেন্ড) স্বর্ণ, মুক্তা খাতুন (১ মিনিট ৩২.৭৫ সেকেন্ড) রৌপ্য এবং ঢাকার সাইফা আক্তার (১ মিনিট ৩৫.১৪ সেকেন্ড) ব্রোঞ্জ জয় করেন।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ব সাঁতার সংস্থা ‘ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স’ (সাবেক ফিনা) সভাপতি হুসেইন আল মুসাল্লাম। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন সভাপতি বিনোদ কুমার তিওয়ারি ও বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ (বি মোল্লা) এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৫০   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কিরগিজস্তানের ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল ফর্টিস
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি একাদশে আছেন কারা
বাবার শেষ বিদায়ের শোকের মাঝে আইনি পদক্ষেপ নিতে পারেন মেসি
১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
কমলাপুর স্টেডিয়ামে সব দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ