চীন থেকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা পেল পাকিস্তান

প্রথম পাতা » অর্থনীতি » চীন থেকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা পেল পাকিস্তান
শনিবার, ৪ মার্চ ২০২৩



চীন থেকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা পেল পাকিস্তান

দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকা পাকিস্তান এখনো নিজেদের অর্থনীতি টিকে রাখার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশটি শুক্রবার (৩ মার্চ) চীনের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা পেয়েছে। দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার শনিবার (৪ মার্চ) এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানের অর্থমন্ত্রী জানিয়েছেন, চীন পাকিস্তানকে ১৩০ কোটি ডলার ঋণ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারই অংশ হিসেবে প্রথম কিস্তিতে পাকিস্তান ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার পেল। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) এই ঋণ দিয়েছে।

উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, নগদ অর্থের ঘাটতি এবং মুদ্রার অবমূল্যায়নসহ দেশটি ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ইসহাক দার আশা প্রকাশ করেছেন, চীনের এ সহায়তা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের রিজার্ভ বাড়াবে। পাশাপাশি উপরের চ্যালেঞ্জগুলোও মোকাবিলায় সহায়ক হবে।

ইসহাক দার তার টুইটে লিখেছেন, ‘সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং চীনা ব্যাংক আইসিবিসি ১৩০ কোটি ডলার ঋণ সুবিধা অনুমোদন করেছে। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান আইসিবিসিকে যে ঋণ পরিশোধ করেছে সেগুলোই আবার ফেরত পাচ্ছে পাকিস্তান। তিন কিস্তিতে এ ঋণ পাবে পাকিস্তান। যার প্রথম কিস্তি ৫০০ মিলিয়ন ডলার এরই মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান পেয়ে গেছে।’

টুইটের শেষাংশে ইসহাক দার লিখেন, ‘এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াবে।’

এর আগে, গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ৩৮০ কোটি ডলার। যা দিয়ে দেশটির এক মাসের সামগ্রিক ব্যয়ও মেটানো সম্ভব ছিল না। অবশ্য বাণিজ্যিক ব্যাংগুলোর রিজার্ভসহ দেশটির মোট রিজার্ভ ছিল ৯০০ কোটি ডলার।

বাংলাদেশ সময়: ৯:২৪:৪৬   ৫৭৪ বার পঠিত   #  #  #  #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ খসড়া চূড়ান্তের লক্ষ্য
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ