বিশ্বে করোনায় আরও ৫১০ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ৫১০ জনের মৃত্যু, কমেছে শনাক্ত
শনিবার, ৪ মার্চ ২০২৩



বিশ্বে করোনায় আরও ৫১০ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৭৮৬ জন। এ সময় সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪ জন।

শনিবার (৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৮১ জন। একইসময়ে বিশ্বে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫১৬ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের।

এ ছাড়া, ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন এবং মারা গেছেন ২১ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৬২ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫২২ জন এবং মৃত্যু হয়েছে ৬৭ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ১১ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫ জন এবং মারা গেছেন ১৫ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮১৩ জন এবং মারা গেছেন ৬২ জন।

একইসময়ে পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৯১ জন এবং মারা গেছেন ১৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১৭১ জন এবং মারা গেছেন ৩০ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১৪২ জন এবং মারা গেছেন ৭ জন। প্যারাগুয়ে আক্রান্ত হয়েছেন ৭৪ জন এবং মারা গেছেন ৮ জন। সাইপ্রাস আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৯২ জন এবং মারা গেছেন ২৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৫ লাখ ২৯ হাজার ৩৪৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৪ হাজার ৫৪৪ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৩৩ লাখ ৪১ হাজার ৬৮০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ৯:২৮:২৬   ৫০১ বার পঠিত   #  #  #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ