এলডিসি সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এলডিসি সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ৪ মার্চ ২০২৩



এলডিসি সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

পঞ্চম এলডিসি সম্মেলনে অংশ নিতে কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৪ মার্চ) বেলা সোয়া ১১টায় ঢাকা ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় বিকেলে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে কাতার সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম শেখ হাসিনাকে স্বাগত জানাবেন।

কাতারের রাজধানী দোহায় ৫ থেকে ৯ মার্চ পঞ্চম এলডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণে বাংলাদেশকে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাবেন।

সফরের প্রথম দিনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি এবং ইউএনডিপির প্রশাসক অসিম স্টেইনার বৈঠক করবেন শেখ হাসিনা।

সফরের দ্বিতীয় দিন ৫ মার্চ সম্মেলনের বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। এ ছাড়া একইদিনে প্রধানমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে বৈঠক করবেন।

তৃতীয় দিন ৬ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত বিজনেস সামিট ও আঞ্চলিক দূত সম্মেলনে অংশ নেবেন। এদিন শেখ হাসিনা মালয়ের রাষ্ট্রপতি লাজারাস মাকারথির সঙ্গে বৈঠক করবেন।

এরপর ৭ মার্চ স্বল্পোন্নত দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ বাড়ানোর ওপর গোলটেবিল বৈঠক, স্মার্ট বাংলাদেশ সম্পর্কিত অনুষ্ঠান, কাতার প্রবাসী বাংলাদেশি নাগরিকদের আয়োজিত কমিউনিটি ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ মার্চ সকালে ঢাকার উদ্দেশ্যে দোহা ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৩:০৩:৩৪   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
উন্নয়ন ও জনসেবায় সমন্বিতভাবে কাজের নির্দেশ বিভাগীয় কমিশনারের
নাসিকের ১০৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
ভূমিদস্যু ও ভেজালবিরোধী সদরে মাদক অভিযানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন কঠোর অবস্থানে
শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী
হজের বিমান টিকিটের মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ সরকারের : প্রতিমন্ত্রী
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : মির্জা ফখরুল
বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মে অবকাঠামোগত নতুন প্রকল্প গ্রহণ
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই: পার্থ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ