স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে যোগ দিতে দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে যোগ দিতে দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী
শনিবার, ৪ মার্চ ২০২৩



স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে যোগ দিতে দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্বল্পোন্নত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-৩২৫) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
পরে, প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহকারে বাসস্থানে নিয়ে যাওয়া হয়।
এর আগে আজ সকাল সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি কাতারের রাজধানী দোহার উদ্দেশে যাত্রা করে।

বাংলাদেশ সময়: ১৯:২৬:৩৪   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই মিলবে টেকসই সমাধান : স্থানীয় সরকার মন্ত্রী
জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
জুলাই গণঅভ্যুত্থান আ‌লেম ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে গবেষণা প্রয়োজন: ধর্মসচিব
মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : ডিসি মোঃ রায়হান কবির
নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুলে ইউএনও’র নেতৃত্বে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
আলফাডাঙ্গায় পুনঃখননে প্রাণ ফিরে পেল খাল, কৃষকের মুখে স্বস্তির হাসি
অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ