ফতুল্লায় হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
রবিবার, ৫ মার্চ ২০২৩



ফতুল্লায় হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফতুল্লার দাপা ইদ্রাকপুরের ব্যাংক কলোনী থেকে হেরোইন সহ বাবু(৩৫) নামক এক মাদক বিক্রেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে দাপা ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় গ্রেপ্তরকৃতের নিকট থেকে ৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত বাবু ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকার রফিক মিয়ার পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাতটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) সঙ্গীয় ফোর্স সহ দাপাইদ্রাকপুরস্থ ব্যাংক কলোনী দ্বিন ইসলামের বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৬০ পুরিয়া হেরোইন সহ মাদক বিক্রেতা বাবু কে গ্রেফতার করে। হেরোইন উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) জানায়, শনিবার রাতে তাকে ব্যাংক কলোনী এলাকা থেলে হেরোইন সহ গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় দ্বিন ইসলাম নামক অপর এক মাদক ব্যবসায়ী।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:০৫   ৪৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ