গুলিস্তানে বিস্ফোরণের ঘটনা তদন্তে কমিটি গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুলিস্তানে বিস্ফোরণের ঘটনা তদন্তে কমিটি গঠন
বুধবার, ৮ মার্চ ২০২৩



গুলিস্তানে বিস্ফোরণের ঘটনা তদন্তে কমিটি গঠন

রাজধানীতে গুলিস্তানের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।বুধবার (৮ মার্চ) লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেনাবাহিনী, রাজউক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আপতত আশশাশের অপারেশন চালিয়ে যাবে ফায়ার সার্ভিস।

এদিকে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বাকি তিন সদস্যের নাম পরে জানানো হবে। তদন্ত কমিটিকে ৫ কর্মদিবস সময় দেয়া হয়েছে তদন্তকাজ পরিচালনা করার জন্য।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিস্ফোরণের ঘটনায় নিহত ১৮ জনের মধ্যে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত মরদেহগুলো হস্তান্তর করা হয়।
হাসপাতাল থেকে বাকি দুটি মরদেহ আগেই স্বজনরা জোর করে নিয়ে গেছেন বলে জানা গেছে। বিস্ফোরণে আহত হন শতাধিক।

বাংলাদেশ সময়: ১২:০১:০২   ৪৪৩ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ