ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৮ সোনার বারসহ আটক ১

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৮ সোনার বারসহ আটক ১
বুধবার, ৮ মার্চ ২০২৩



ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৮ সোনার বারসহ আটক ১

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে পাচারে সময় ৮ সোনার বারসহ হাবিবুর রহমান (৪৬) নামের একজনকে আটক করেছে ব্যাটালিয়ন (বিজিবি)-৫৮।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা।

আটক হাবিবুর রহমান মাগুরা জেলার শালিখা থানার কাদিরপাড়া গ্রামের আফসার উদ্ধীনের ছেলে।

পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাস যোগে পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে যাদবপুর বিওপি এলাকা দিয়ে একজন সোনার বার নিয়ে সীমান্ত হয়ে ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর-৫৮ বিজিবির একটি টহল দল পুড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে।

এ সসয় তার কাছে থাকা আটটি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৮০ ভরি। বাজার মূল্য ৭২ লাখ ৪০ হাজার (বাহাত্তর লক্ষ চল্লিশ হাজার) টাকা। আটক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে বলে জানান এ কর্মকর্তা। আটক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৬:৫৪   ৪২৫ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


নড়াইলে ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেলে যুবকের
খুলনায় খাল খনন উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ বকুল
অপহরণের ১০ দিন পর দস্যুদের জিম্মি থেকে ৬ জেলে উদ্ধার
চাঁদাবাজির পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী
কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
খুলনাসহ ১৫ জেলায় জ্বালানি তেল উত্তোলন বন্ধ
চুয়াডাঙ্গায় তামাক ক্ষেতে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ
সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি তো যাবেই, মামলাও হবে: আইনমন্ত্রী
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ
মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে - নৌপরিবহন মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ