হাইভোল্টেজ ম্যাচে বায়ার্নের মুখোমুখি পিএসজি

প্রথম পাতা » খেলাধুলা » হাইভোল্টেজ ম্যাচে বায়ার্নের মুখোমুখি পিএসজি
বুধবার, ৮ মার্চ ২০২৩



হাইভোল্টেজ ম্যাচে বায়ার্নের মুখোমুখি পিএসজি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মাঠে নামবে পিএসজি। জার্মানের আলিয়াঞ্জ এরিনা জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়নরা।

প্রথম লেগে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে মিউনিখ। দ্বিতীয় লেগেও দাপট ধরে রেখে চ্যাম্পিয়নস লিগের সেরা আটে জায়গা করতে চায় জার্মান চ্যাম্পিয়নরা। অন্যদিকে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বড় জয় নিয়ে ঘুরে দাড়াতে চায় পিএসজি। রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

বারবার কাছে গিয়েও কখনও চ্যাম্পিয়নস লিগ ট্রফি ছুঁয়ে দেখেনি পিএসজি। সর্বদাই পিএসজির কাছে এই ট্রফি আরাধ্য। তবে শেষ ষোলোর প্রথম লেগ কিংবা লিসবন ফাইনাল সব জায়গাতেই আধিপত্য বজায় রেখেছে বায়ার্ন মিউনিখ। আর তাই বাভারিয়ানদের আধিপত্য ভেঙে ফরাসি চ্যাম্পিয়নদের এই শিরোপা এনে দিতে মরিয়া পিএসজির দুই বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি।

ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারকে পাচ্ছেন না কোচ ক্রিস্তফ গালতিয়ের, এটা পুরাতন খবর। এবার সেই তালিকায় যোগ হয়েছেন আরেক ব্রাজিলিয়ান পিএসজির নিয়মিত অধিনায়ক মারকুইনহোস। তবে এই ম্যাচের মধ্য দিয়েই ফিরছেন আশরাফ হাকিমি, যেটা কোচের সান্ত্বনা হতেই পারে।

পিএসজি কোচ গালতিয়েরের ভাষ্য, আমাদের গুরুত্বপূর্ণ ফুটবলার নেইমার। তাকে না পাওয়া দলের জন্য বড় ক্ষতি। তবুও আমাদের আরও আক্রমণাত্বকভাবে খেলতে হবে।

মৌসুমের শুরু থেকেই উড়ন্ত বায়ার্ন এখনও অপরাজিত। সাত ম্যাচের ৬টিতেই গোলবার সুরক্ষিত বাভারিয়ানরা। ইনজুরি কাটিয়ে এই ম্যাচেই ফিরছেন দলের অন্যতম সেরা তারকা সাদিও মানে।

তবে কোচ নাগেলসম্যানের চিন্তার কারণ এই ম্যাচে অনিশ্চিত নিয়মিত গোলকিপার ম্যানুয়েল নয়ার। তার বদলে দলে জায়গা মিলতে পারে জার্মান ট্যাকটিশিয়ানের। আর দলে ফিরতে পারেন দায়োত উপামেকানো ও ম্যাথাইস ডি লিখট।

বায়ার্ন কোচ নাগেলসম্যানের চিন্তার আরেক কারণ হতে পারে ফরাসি তারকা এমবাপ্পে ও আর্জেন্টাইন মেসি।

তার দাবি, চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ৭ গোল করেছেন এমবাপ্পে। তার সঙ্গে মেসির দারুণ ছন্দ। আমাদের জয় পেতে হলে তাদের দুইজনকে থামাতে হবে। আমাদের মূল লক্ষ্য গোল ব্যবধান আরও বাড়ানো।

এদিকে দুই দলের ১২ বারের দেখায় জয়-পরাজয়ের পরিসংখ্যান সমানে-সমান। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কারা মাতেন জয়োল্লাসে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:১৩   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নেপাল
ফারজানার শেষের ঝড়ে সেমিফাইনালে বাংলাদেশ
ভিনিসিয়ুসের জোড়া গোলে বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ
নেপালকে উড়িয়ে শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ
ধর্মঘট’ শেষে মাঠে ফিরেই রোনালদোর গোল
সহজ জয়ে পরের রাউন্ডে সিটি ও লিভারপুল
দারুণ জয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড
শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে শুরু বাংলাদেশের
পিএসজি সবার আগে, কোনো ব্যক্তি নয় : দেম্বেলে
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের চমক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ