সরিষাবাড়ীতে বাঁশঝাড়ের বাঁশ কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ আহত-৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বাঁশঝাড়ের বাঁশ কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ আহত-৮
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



সরিষাবাড়ীতে বাঁশঝাড়ের বাঁশ কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ আহত-৮

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বাঁশঝাড়ের বাঁশ কাটা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে আহত হয়েছে ৮ জন। আহতরা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

আহতদের পরিবারবর্গ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে নয়টায় উপজেলার ভাটারা ইউনিয়নের বাউসি চন্দনপুর খান বাড়ীতে একই বংশের পৈত্রিক সম্পত্তির সীমানা বন্টনের জের ধরে আজ সকালে বাঁশঝাড়ের বাঁশ কাটা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, মৃত আজহার আলী খানের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল জহুরুল ইসলাম খান মজনু (৬৫) ও তার ছেলে সাইদুর রহমান খান শ্রাবণ (১৮) এবং মৃত আব্দুল লতিফ খানের ছেলে রঞ্জু খান (৫৫) ও তার ছেলে ফরিদ খান (৩০)।

অপরদিকে মৃত কলিম উদ্দিন খানের ছেলে রফিক খান (৭০), হানিফ উদ্দিন খান (৬৫) ও হানিফ খানের স্ত্রী জরিনা বেগম (৫৫) ও পুত্র রুবেল খান (২৭) আহত হয়েছেন।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২:৫১:৫১   ৪৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ