নাভারণে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ ৩ চোরাকারবারী আটক

প্রথম পাতা » খুলনা » নাভারণে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ ৩ চোরাকারবারী আটক
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



নাভারণে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ ৩ চোরাকারবারী আটক

সুজন মাহমুদ যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরার মোড় থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও একটি প্রাইভেটকার সহ ৩ চোরাকারবারীকে আটক করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই মদ সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, ভেড়ামারা থানার গোলাপ নগর গ্রামের সুরুজ আলীর ছেলে আ: রহমান ও তার ছেলে আঃ রাজ্জাক এবং বেনাপোল পোর্ট থানার জাহাঙ্গীর খান এর ছেলে আকাশ খান। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে খবর পাই একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ বিদেশি মদ যশোরের উদ্দেশ্যে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থান করে ঢাকা মেট্রো গ-১২-১১৪৯ নাম্বারের একটি প্রাইভেটকার তল্লাশি করে ব্যাকডালার ভিতর থেকে ৪৫ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকার সহ ৩ চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:২২   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ