ইউক্রেনের খারকিভ ও ওডেসা অঞ্চলে রুশ হামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের খারকিভ ও ওডেসা অঞ্চলে রুশ হামলা
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



ইউক্রেনের খারকিভ ও ওডেসা অঞ্চলে রুশ হামলা

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ ও দক্ষিণাঞ্চলীয় ওডেশা অঞ্চল লক্ষ্য করে রুশ বাহিনী হামলা চালাচ্ছে।
স্থানীয় কর্মকর্তারা বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন।
গত কয়েক মাস ধরে রাশিয়া ইউক্রেনের সেবা সরবরাহকে বাধাগ্রস্ত করতে গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
খারকিভের গভর্ণর ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, শত্রুরা এ অঞ্চলে প্রায় ১৫ বার হামলা চালিয়েছে। দখলদাররা আবারো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্ত বানিয়েছে।
তিনি আরো বলেছেন, প্রাথমিক খবরে জানা গেছে খারকিভের বেসরকারি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এদিকে খারকিভ শহরের মেয়র ইগোর তেরেখোভ বলেছেন, বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোয় শহরের কিছু অংশে সরবরাহ বিঘিœত হচ্ছে।
ওডেশা অঞ্চলের গভর্ণর মাকসিম মার্চনেকো বলেছেন, এ অঞ্চলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে আবাসিক ভবনসমূহ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে সৌভাগ্যক্রমে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:১৯   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ