নারী দিবসে স্তন ও জরায়ু মুখের ক্যান্সার নির্ণয়ে ফ্রি স্ক্রিনিং

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারী দিবসে স্তন ও জরায়ু মুখের ক্যান্সার নির্ণয়ে ফ্রি স্ক্রিনিং
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



নারী দিবসে স্তন ও জরায়ু মুখের ক্যান্সার নির্ণয়ে ফ্রি স্ক্রিনিং

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে ফ্রি স্ক্রিনিং ও এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার নারীর স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে নগরীর হেলথ এ্যান্ড হোপ হাসপাতাল ‘স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার: নির্ণয়, প্রতিরোধ এবং চিকিৎসা’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে।
হেলথ এ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এইচ লেলিন চৌধুরীর সভাপতিত্বে ‘স্তন ক্যান্সার : নির্ণয়, প্রতিরোধ এবং চিকিৎসা’ ও ‘জরায়ুমুখ ক্যান্সার : নির্ণয়, প্রতিরোধ এবং চিকিৎসা’- শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. শারমীন ইসলাম ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. বিলকিস বেগম চৌধুরী। আলোচনা শেষে বিশেষজ্ঞগণ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন শ্রেণী-পেশার নারীরা অংশ এতে নেন।
অনুষ্ঠান শেষে হেলথ এ্যান্ড হোপ হাসপাতালের সৌজন্যে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে ফ্রি স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়। এছাড়াও জরায়ু ক্যান্সার প্রতিরোধে ১৪ থেকে ৪৫ বছরের নারীদের ‘এইচএপিভি ভ্যাকসিন’ দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৩:২১   ৩৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু
১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
মা শ্রীদেবীর ‘নাগিনা’ চরিত্রে হ্যালোউইনে জাহ্নবীর বিশেষ শ্রদ্ধা
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ