স্পীকারের সাথে মন্ত্রিপরিষদ সচিবের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে মন্ত্রিপরিষদ সচিবের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



স্পীকারের সাথে মন্ত্রিপরিষদ সচিবের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ০৯ মার্চ ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মকাণ্ড এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা ও সংকটের হালনাগাদ তথ্য এবং তা মোকাবেলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপসহ নানাবিধ বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এপ্রিল মাসের ১ম সপ্তাহে একটি বিশেষ অধিবেশন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এ অধিবেশনে প্রস্তাব সাধারণে সংসদ সদস্যরা আলোচনা করবেন।

মন্ত্রিপরিষদ সচিব স্পীকারকে বলেন, জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি এক অসাধারণ অর্জন। তিনি এ উপলক্ষে আয়োজিত সকল কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।
এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:২৩   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
আল কোরআন ও আল হাদিস
কল্যাণ তহবিলের অর্থ আদায় নিয়ে উত্তেজনা, চার শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে বাস চলাচল বন্ধ
ফতুল্লায় মামলা প্রত্যাহার না করায় বাদীকে কুপিয়ে জখম
গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের
সোনারগাঁয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়
ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ডিসির
সিংড়ায় থানা পুলিশের ‍‍`ওপেন হাউজ ডে‍‍` অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ