ময়মনসিংহে বঙ্গকন্যার আগমন উপলক্ষে সরিষাবাড়ীতে আনন্দ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহে বঙ্গকন্যার আগমন উপলক্ষে সরিষাবাড়ীতে আনন্দ মিছিল
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



ময়মনসিংহে বঙ্গকন্যার আগমন উপলক্ষে সরিষাবাড়ীতে আনন্দ মিছিল

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : আগামী ১১ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা’র ময়মনসিংহে আগমন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান এমপি’র নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা এক আনন্দ মিছিল করেছে।

বৃহস্পতিবার(৯ মার্চ) বিকালে সাখাওয়াত আলম মুকুলের নেতৃত্বে সরিষাবাড়ী বাসটার্মিনাল হতে এ আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিমলা বাজার বঙ্গবন্ধু চত্বরে এসে সমবেত হয়। পরে সমবেত নেতাকর্মীরা আগামী ১১ মার্চ সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করেন।

এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি,পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল ও পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ। এছাড়াও যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:১০:০৬   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ