ভারতের সহকারি হাইকমিশনারের গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দি পরিদর্শন

প্রথম পাতা » গোপালগঞ্জ » ভারতের সহকারি হাইকমিশনারের গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দি পরিদর্শন
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



ভারতের সহকারি হাইকমিশনারের গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দি পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাইকমিশনার শ্রী ইন্দ্রজিৎ সাগর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি পরিদর্শন করেছেন।
আজ বৃহস্পতিবার শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান মতুয়া মহাসংঘের সভাপতি শ্রী দেবব্রত ঠাকুর ও কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান ঠাকুর পরিবারের সদস্য শ্রী সুব্রত ঠাকুর।
ভারতের সহকারি হাইকমিশনার শ্রী ইন্দ্রজিৎ সাগর ওড়াকান্দি ঠাকুর বাড়িতে ২ ঘন্টা অবস্থান করেন।
তিনি শ্রীধাম ওড়াকান্দির খোঁজ খবর নেন। এসময় তিনি ঠাকুর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এ সময় ঠাকুর পরিবারের সদস্য শ্রী অমিতাভ ঠাকুর, বাংলাদেশ মতুয়া মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ
ঠাকুর, বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুরসহ এলাকাবাসী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান ঠাকুর পরিবারের সদস্য শ্রী সুব্রত ঠাকুর এই তথ্য নিশ্চিত করে বলেন, ভারতের সহকারি হাই কমিশনার শ্রী ইন্দ্রজিৎ সাগর ২ ঘন্টা ঠাকুরবাড়িতে অবস্থান করেন।
তিনি শ্রীশ্রী হরিচাঁদ, শ্রীশ্রী গুরুচাঁদ মন্দির, শ্রীধাম ওড়াকান্দি, আশাপাশের শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন।
এছাড়া ঠাকুর পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলেন। দুপুরে তিনি শ্রীধাম ওড়াকান্দিতে মধ্যাহ্নভোজে অংশ নেন। তিনি ব্যক্তিগত সফরে ওড়াকান্দি আসেন বলে জানান সুব্রত ঠাকুর।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:১০   ৪৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ