সাংস্কৃতিক বিপ্লব ছড়িয়ে দিতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংস্কৃতিক বিপ্লব ছড়িয়ে দিতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



সাংস্কৃতিক বিপ্লব ছড়িয়ে দিতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সাংস্কৃতিক বিপ্লব ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্যান্য সবকিছুর মতো সাংস্কৃতিক কর্মকান্ড এগিয়ে চলছে। নানা চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ আয়োজিত “তৃতীয় জাতীয় ক্যাম্পাস থিয়েটার ২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ বন্ধ করতে একসময় আমাদের সংস্কৃতিকে চেপে ধরা হয়েছিল। এখন আর সে সময় নেই। সংস্কৃতি চর্চা ও খেলাধুলার মধ্যে থাকতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে সংস্কারের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফেরদৌসী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ এর সভাপতি ড. কামাল উদ্দিন শামীম এবং আহবায়ক হাবিব তাড়াশী।
‘শিল্পে মননে মুক্তিযুদ্ধ’ এই শ্লোগানকে ধারন করে ৯ থেকে ১৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও বাঙলা কলেজ যুব থিয়েটারের ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে থিয়েটার উৎসব চলবে। দেশের ৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবে অংশ নিচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন অপপ্রচার চালিয়ে ভীতি তৈরি করা হচ্ছে। এরপরেও সরকার থেমে থাকেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০০১ সালে বিএনপি জামাত জোট সে বলয়কে বাড়তে দেয়নি। তারা হত্যা, গুম, খুন, দুর্নীতি, লুটেরা, শায়খ আব্দুর রহমান, হাওয়া ভবন, গ্রেনেড হামলা, বলয় তৈরি করেছিল। আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাংস্কৃতিক বলয় অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এ ধরনের উৎসব তরুণদের মধ্যে বিরাট জাগরণ তৈরি করবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩৩   ৪৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ