এবারও কী পুরস্কারটি পাবেন জয়া?

প্রথম পাতা » ছবি গ্যালারী » এবারও কী পুরস্কারটি পাবেন জয়া?
শুক্রবার, ১০ মার্চ ২০২৩



এবারও কী পুরস্কারটি পাবেন জয়া?

কলকাতায় ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’র আসর বসছে আজ। বেশ কয়েক বছর ধরে বলিউডের পাশাপাশি এখন কলকাতাতেও আলাদাভাবে দেওয়া হচ্ছে পুরস্কারটি। বলা চলে, এটি ভারতের অস্কার।

এর আগেও এই পুরস্কারটি তিনবার পেয়েছেন দুইবাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ফের এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন এই অভিনেত্রী। তবে কলকাতার ছবির জন্য।

জয়া অভিনীত ‘ঝরা পালক’ ছবির জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তিনি। ছবিটি নির্মাণ করেছেন সায়ন্তন মুখার্জি। একই বিভাগে থেকে মনোনয়ন পেয়েছেন গার্গি রায় চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী ও পিয়ালি সামান্তাও। তবে এবারও জয়াই পুরস্কার ঘরে তুলবেন বলে ধারণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন, এটা ঠিক যে, পুরস্কার পেলে ভীষণ ভালো লাগে। ফিল্মফেয়ার পুরস্কারটি তো অনেক সম্মানজনক। আর এবারও যারা মনোনয়ন পেয়েছেন, তারা প্রত্যেকেই এই স্বীকৃতির জন্য যোগ্য। তবে বিচারের ভার তো সম্মানিত সমালোচক জুরি সদস্যদের হাতে। এখন দেখা যাক কী হয়।

প্রসঙ্গত, বর্তমানে দেশ এবং কলকাতার গণ্ডি পেরিয়ে ‘করক সিং’ ছবির মাধ্যমে বলিউডেও পা রেখেছেন জয়া। এই ছবিতে পর্দায় পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে দেখা যাবে এই অভিনেত্রীকে। ছবিটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:১৯   ৬৪৭ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান
আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি
আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ