১৪৬তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে মানামা গেলেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৪৬তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে মানামা গেলেন স্পীকার
শুক্রবার, ১০ মার্চ ২০২৩



১৪৬তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে মানামা গেলেন স্পীকার

ঢাকা, ১০ মার্চ ২০২৩,নিউজটুনারায়ণগঞ্জ : ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৬তম অ্যাসেম্বলিতে অংশ নিতে বাহরাইনের রাজধানী মানামার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

আজ সকাল ১০ ঘটিকায় স্পীকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মানামার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

আগামী ১১-১৫ মার্চ মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৪৬তম অ্যাসেম্বলি এবং আইপিইউ এর সংশ্লিষ্ট মিটিং অনুষ্ঠিত হবে।

অ্যাসেম্বলিতে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি, মো: শাহে আলম এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, রাহগির আল মাহি এরশাদ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

ব্যক্তিগত খরচে স্পীকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন স্পীকারের সফরসঙ্গী হয়েছেন।

এছাড়াও স্পীকারের একান্ত সচিব যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ, উপসচিব এনামুল হক, পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং স্পীকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো: রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে মানামা যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬:১১:৪০   ৫৬২ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
আল কোরআন ও আল হাদিস
নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ