জিতেই চলেছে আর্সেনাল!

প্রথম পাতা » খেলাধুলা » জিতেই চলেছে আর্সেনাল!
সোমবার, ১৩ মার্চ ২০২৩



জিতেই চলেছে আর্সেনাল!

পুরো মৌসুমজুড়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে আর্সেনাল। টানা পাঁচ ম্যাচ জয়ে তারা ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রেখেছে। লিগের শিরোপা জয়ের পথে এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় বাঁধা ম্যানচেস্টার সিটি। ম্যানসিটির সঙ্গে এর আগের দেখায় ১-০’তে হেরেছিল মিকেল আর্তেতার দল। এরপর এক ম্যাচ ড্র করে তারা টানা জয়রথ অব্যাহত রেখেছে।

রোববার (১২ মার্চ) দিবাগত রাতে ফুলহামের মাঠে খেলতে নামে আর্সেনাল। টেবিলের দুইয়ে থাকা পেপ গার্দিওলার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ছিল মাত্র ২। সে কারণে হোঁচট খেলেই তাদের পিছিয়ে পড়ার শঙ্কা তৈরি হতো। তবে ঘরের বাইরে হলেও খুব বেশি বেগ পেতে হয়নি আতের্তা শিষ্যদের। ফুলহামকে ৩-০ ব্যবধানে হারিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে তারা ৫ পয়েন্টে এগিয়ে গেল।

এদিন ম্যাচের মাত্র ২১ মিনিটে আর্সেনাল লিড নেয়। বেলজিয়ান উইঙ্গার লিয়ান্দ্রো ট্রোসার্ডের কর্নার থেকে পাওয়া বল হেড দিয়ে জালে পাঠান দলের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল। ট্রোসার্ড দলের দুটি গোলেই বলের যোগান দিয়েছিলেন। ২৬ মিনিটে তার ক্রস থেকে সহজ হেডে গোল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি চলতি মৌসুমে ১২তম গোল।

বিরতিতে যাওয়ার আগেই ফুলহামের কফিনে শেষ পেরেক ঠুকে সফরকারীরা। অধিনায়ক মার্টিন ওডেগার্ড ক্রস থেকে পাওয়া বলটি গোলে পরিণত করেন। ৩-০ গোলে পিছিয়ে থেকেই স্বাগতিকরা বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে উভয়দলই আক্রমণ চালালেও আর কেউ গোলের দেখা পায়নি। অবশ্য ফুলহামের আক্রমণ আর্সেনালকে ভোগানোর মতো যথেষ্ট ছিল না। বিপরীতে ম্যাচের ৮৫ মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিল আর্সেনাল। এবার দীর্ঘদিন পর এই ম্যাচ দিয়ে মাঠে ফেরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস অল্পের জন্য সফল হননি। শেষ পর্যন্ত আর কোনো পরিবর্তন আসেনি স্কোরলাইনেও।

এই ম্যাচ জয়ে শীর্ষে থাকা আর্সেনাল ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট অর্জন করেছে। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা সিটির পয়েন্ট ৬১।

বাংলাদেশ সময়: ১৩:২৭:০১   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দেশজুড়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
নক আউট পর্বে ৪০ বছরের খরা কাটিয়ে জয় নিশ্চিত করেছে মেক্সিকো
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স
ইকুয়েডরকে ২-০ গোলে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো
টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
শেষ মুহূর্তের গোলে জাপানকে পরাজিত করে শেষ ষোলতে ব্রাজিল
জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়
ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলতে কানাডা
১ রানের রোমাঞ্চে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ