লিবিয়ায় নৌকা উল্টে ৩০ অভিবাসী নিখোঁজ: ইতালি

প্রথম পাতা » আন্তর্জাতিক » লিবিয়ায় নৌকা উল্টে ৩০ অভিবাসী নিখোঁজ: ইতালি
সোমবার, ১৩ মার্চ ২০২৩



লিবিয়ায় নৌকা উল্টে ৩০ অভিবাসী নিখোঁজ: ইতালি

লিবিয়ার উপকূলে যাত্রীবাহী একটি নৌকা উল্টে ৩০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছে। তারা ডুবে গেছে বলে ধারনা করা হচ্ছে।
লিবিয়ার কোস্টগার্ড রোববার এ কথা জানিয়েছে।
সূত্র মতে, নৌকা ডুবে যাওয়ার পর ১৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
কোস্টগার্ড আরো জানিয়েছে, যাত্রীবাহী নৌকা থেকে অভিবাসন প্রত্যাশীদের সাগর পারাপারের সময় এটি উল্টে যায়। এ সময়ে মালবাহী জাহাজের মাধ্যমে ১৭ জনকে উদ্ধার করা হয়। আনুমানিক ৩০ জন নিখোঁজ হয়েছে।
অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাগুলো সাগর পাড়ি দিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পড়ে।
কোস্টগার্ড শনিবার ১৩শ’রও বেশি অভিবাসন প্রত্যাশীকে নিরাপদে ইতালির বন্দরে ফিরিয়ে আনে। নৌকা গুলো দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে তাদের উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:০৫   ৩৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ