মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২

প্রথম পাতা » খুলনা » মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২

মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক আনসার সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে চকশ্যামনগরে ঈদগাহ মাঠের সামনের সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে আনসার সদস্য রাইদুল ইসলাম (২২) এবং তার বন্ধু একই গ্রামের আজমত আলীর ছেলে বিজন আলী (২৫)।

স্থানীয়রা জানান, আজ ভোরের দিকে দুজনই দারিয়াপুর থেকে একটি মোটরসাইকেলে করে মেহেরপুর যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চকশ্যামনগরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও জেলা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুজনই ঘটনাস্থলে মারা যান।

দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩:৪২:১১   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি তো যাবেই, মামলাও হবে: আইনমন্ত্রী
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ
মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে - নৌপরিবহন মন্ত্রী
ঘাটতি সত্ত্বেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৯
রমজানে প্রতিদিন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে
ঝিনাইদহ-১ আসনে জিতলেন ধানের শীষের আসাদুজ্জামান
বাগেরহাটে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, যুবক আটক
সাতক্ষীরায় গুলি-ককটেলসহ আটক ১
সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ