ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার।
প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
নাসুম আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে স্পিনার তানভীর ইসলামের। এই ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে বাঁ-হাতি স্পিনার তানভীরের। আফিফ হোসেনের পরিবর্তে একাদশে ফিরেছেন শামীম হোসেন। অন্য দিকে অপরিবর্তিত একাদশ নিয়েই সফরের শেষ ম্যাচ খেলতে নেমেছে ইংল্যান্ড।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ : জশ বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কারান, আদিল রশিদ, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, জোফরা আর্চার ও রেহান আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪৫   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম
ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার
পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের দুর্দান্ত জয়
আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক
আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ