‘হাওরে ফসল রক্ষা বাঁধের ৯৫ ভাগ কাজ শেষ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘হাওরে ফসল রক্ষা বাঁধের ৯৫ ভাগ কাজ শেষ’
বুধবার, ১৫ মার্চ ২০২৩



‘হাওরে ফসল রক্ষা বাঁধের ৯৫ ভাগ কাজ শেষ’

সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

বুধবার (১৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বরাম হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনের সময় এসব কথা বলেন মন্ত্রী। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এস এম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার উপস্থিত ছিলেন।

জাহিদ ফারুক বলেন, যে বাঁধে ঘাস লাগানো শেষ হয়েছে সেই কাজকেই আমরা সম্পূর্ণরূপে হয়েছে মনে করি। হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ডেট লাইন দিয়ে কাজ করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, বাঁধ নির্মাণে হাওরে পরিবেশ ও প্রাকৃতিক বিষয় রয়েছে। ফসল রক্ষা বাঁধের কাজ সময় বেঁধে ভবিষ্যতে করা ও সম্ভব হবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার মেয়াদ থাকলেও আরও দশ দিন মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:১৬   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ