সরিষাবাড়ীতে নদী হতে যুবকের লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে নদী হতে যুবকের লাশ উদ্ধার
বুধবার, ১৫ মার্চ ২০২৩



সরিষাবাড়ীতে নদী হতে যুবকের লাশ উদ্ধার

ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারের পশ্চিমে যমুনার শাখা নদীর উপর ব্রীজের নীচ হতে স্বাধীন (৩৫) নামে এক অটোরিকশা চালকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় এ ভাসমান লাশ উদ্ধার করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামালপুর সদর সার্কেল জাকির হোসেন সুমন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর ও তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার জাহান উপস্থিত ছিলেন।

তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার জাহান কালবেলা কে বলেন, পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারের পশ্চিমে যমুনা শাখা নদীর উপর ব্রীজের নীচ থেকে স্বাধীন নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সে ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের মৃত আঃ জলিল শুক্কুরের ছেলে।

তিনি আরও বলেন উদ্ধারকৃত লাশের সুরুতহাল করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

বাংলাদেশ সময়: ১৮:১০:৫০   ৪৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
জামালপুরে গাঁজাসহ মাদক দম্পতি গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ