নারী-উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের সমঝোতা সই

প্রথম পাতা » অর্থনীতি » নারী-উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের সমঝোতা সই
বুধবার, ১৫ মার্চ ২০২৩



নারী-উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের সমঝোতা সই

বাংলাদেশের নারী-উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং নারী-উদ্যোক্তা সংগঠনকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার(আইটিসি)। আজ (১৫ মার্চ ২০২৩)রাজধানী গুলশানে সিক্স সিজনস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশকে ‘হাব’ হিসেবে ঘোষণা করে এসএমই ফাউন্ডেশনের সহায়তায় নারী-উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সংস্থাটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, যুক্তরাজ্যের Foreign, Commonwealth and Development Office-এর উপ-উন্নয়ন পরিচালক Duncan Overfield এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক মনোয়ারা হাকিম আলী।

এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং আইটিসি’র পক্ষে Director, Division of Sustainable and Inclusive Trade Ms. Fiona Shera সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বাজার সংযোগ, আইসিটি ব্যবহার, অর্থায়ন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, অ্যাডভাইজরি সার্ভিসের মাধ্যমে নারী-উদ্যোক্তা উন্নয়নে এসএমই ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মন্ত্রী বলেন, ২০২৬ সালের পর স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় বাণিজ্যনির্ভর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বাংলাদেশের নারী-উদ্যোক্তারা। তাদের সক্ষমতা বৃদ্ধিতে এসএমই ফাউন্ডেশন ও আইটিসির আজকের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।

অনুষ্ঠানে জানানো হয়, আইটিসি বর্তমানে এশিয়া, আফ্রিকা, ক্যারিবিয়ান ও ল্যাটিন আমেরিকার নারীদের উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশকে এই কার্যক্রমের ‘হাব’ হিসেবে যুক্ত করার অংশ হিসেবে সম্প্রতি মরিশাসে ‘Creating Digital Assets for your Business’ ToT কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। বাংলাদেশ, ঘানা, কেনিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া ও মরিশাসে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে ১২শ’ নারী-উদ্যোক্তা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানকে ৮৪টি সরাসরি ও ভার্চুয়াল মেলায় অংশগ্রহণের সুযোগ করে দেয়া হবে। ৪৬শ’ নারী-উদ্যোক্তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রশিক্ষণের মাধ্যমে ৬৬৪৯জন নতুন কর্মীর কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে, যাদের ৭৩% নারী এবং ৯১টি নারী-উদ্যোক্তা সংগঠনের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা হবে। এছাড়া জাতীয় পর্যায়ে নারীবান্ধব ব্যবসায়িক নীতি প্রণয়ন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রেতা ও বিনিয়োগকারীদের সাথে নারী-উদ্যোক্তাদের যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করবে এসএমই ফাউন্ডেশন ও আইটিসি।

বাংলাদেশ সময়: ১৯:০৯:৪৬   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ ব্যয় হবে: অর্থমন্ত্রী
উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ল লিটারে ৯০ টাকা
বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম
কথা নয়, কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিতে চান নতুন গভর্নর
চাহিদার অতিরিক্ত আমদানি, তবু কেন কমছে না ফলের দাম?
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্যমন্ত্রী
রমজানে ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম ও মাংস দেবে সরকার
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
নীতি সুদহার অপরিবর্তিত, বাড়ানো হয়েছে বিনিয়োগ লক্ষ্য
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ