সরিষাবাড়ীতে গমের মাঠ দিবস অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে গমের মাঠ দিবস অনুষ্ঠিত
বুধবার, ১৫ মার্চ ২০২৩



সরিষাবাড়ীতে গমের মাঠ দিবস অনুষ্ঠিত

ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটর আওতায় আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে ও বাস্তবায়নে গমের নতুন জাতের ব্লক প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী এলাকায় এ মাঠ দিবস পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুর জেলার বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটর আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর খামারবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোখলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদের ও কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন তারা প্রমূখ।

অনুষ্ঠানে বাংলাদেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদার সাথে সঙ্গতি রেখে নিত্য নতুন গম ও ভুট্টা উদ্ভাবনের চেষ্টায় নিয়োজিত এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা কৃষি খাতকে আরো সমৃদ্ধশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২১:৩২:৫৭   ৪৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য –যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ