শেখ হাসিনার সরকার ক্রীড়াঙ্গণে অকল্পনীয় উন্নতি সাধন করেছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার সরকার ক্রীড়াঙ্গণে অকল্পনীয় উন্নতি সাধন করেছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩



শেখ হাসিনার সরকার ক্রীড়াঙ্গণে অকল্পনীয় উন্নতি সাধন করেছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গণে যে উন্নতি সাধিত হয়েছে তা এক কথায় অকল্পনীয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়ামোদী ও ক্রীড়াবান্ধব সরকার। খেলোয়াড়দের উৎসাহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলার মাঠে ছুটে যান, পুরস্কৃত করেন।
মন্ত্রী আজ বৃহস্পতিবার পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে ৬৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অস্বচ্ছল ক্রীড়া সংগঠক ও খেলোয়ারদের আর্থিকভাবে সহায়তা করছে আওয়ামী লীগ সরকার, যা অতীতে কোন সরকার করেনি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গণে বাংলাদেশ এখন একটি সুপরিচিত দেশ এবং বাংলাদেশের খেলোয়াড়রা দেশের জন্য সুনাম বয়ে আনছেন প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, দেশের প্রায় প্রতিটি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে শিক্ষানুরাগী মানুষসহ সর্বমহলে প্রশংসিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:১৭   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম
সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ