সোনারগাঁয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



সোনারগাঁয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁয়ে ৩০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন ওরফে দিলু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন ঢাকা জেলার বংশাল থানার নয়াবাজার এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।

সোনারগাঁও থানার এসআই মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মাহাবুব আলমের নির্দেশনায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের পাকা রাস্তার পাশে স্কুল ব্যাগের ভিতরে রাখা ৩০ বোতল ফেনসিডিল এবং ৪ কেজি গাঁজারসহ মো, দেলোয়ার হোসেন দিলু কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

্এ বিষয়ে সানারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, মাদকের বিরুদ্ধে সোনারগাঁও থানা পুলিশ সব সময় সোচ্চার হয়ে অভিযান পরিচালনা করে সম্প্রতি একের পর এক বড় বড় মাদকের চালান আটক করেছি।

গোপন স ংবাদের ভিত্তিতে কাচঁপুর এলাকা থেকে ফেন্সডিল ও গাঁজা সহ দেলোয়ার হোসেন কে আটক করেছি।তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:০৪:২৫   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ