ফতুল্লায় স্বপন চেয়ারম্যানকে হত্যার চেষ্টা, গাড়ি ভাংচুর : আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় স্বপন চেয়ারম্যানকে হত্যার চেষ্টা, গাড়ি ভাংচুর : আটক ১
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



ফতুল্লায় স্বপন চেয়ারম্যানকে হত্যার চেষ্টা, গাড়ি ভাংচুর : আটক ১

ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন এর প্রাইভেট কারে হামলা করে ভাংচুর চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

হামলার ঘটনায় স্থানীয়রা ধাওয়া করে আবু সাঈদ (২৮) নামক এক হামলাকারীকে আটক করতে সক্ষম হয়। এলোপাতাড়ি করে রাখা অটোরিক্সা চালকদের সাবধান করায় অটোরিক্সা চালকরা ক্ষিপ্ত হয়ে শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৫ টার দিকে ফতুল্লা বাজার এলাকায় এ ঘটনটি ঘটনায়।

ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন জানান, তিনি সহ ফতুল্লা ইউনিয়ন পরিষধের ৪ নং ওয়ার্ডের মেম্বার মাঈনুদ্দিন কে নিয়ে প্রাইভেট কারে করে ইউনিয়ন পরিষধ থেকে ফতুল্লা চৌধুরী বাড়ীস্থ নিজ বাসায় ফিরছিলেন।

পোস্ট অফিস মোড়ে বেশ কয়েকটি অটোরিক্সা এলোপাতাড়ি ভাবে দাড় করিয়ে রেখে রাস্তা আটকে রেখেছিলো। এতে করে গাড়ী থেকে নেমে ইউপি সদস্য মাঈনুদ্দিন অটোরিক্সা চালকদের সাথে ধমকের সুরে কথা বলে এবং বকা ঝকা দেয়।

সেখান থেকে তারা ফতুল্লা বাজারের সামনে সোস্যাল ব্যাংকের সামনে আসা মাত্র পেছন থেকে অটোরিক্সা চালকরা হামলা চালিয়ে গাড়ী ভাংচুর করে তাকে হত্যার চেস্টা চালায়।

এসময় ফতুল্লা বাজারের ব্যবাায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে ডি,আইটি মাঠের ভিতর দিয়ে পালিয়ে যায়। এ সময় আবু সাঈদ নামক এক হামলাকারীকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২২:০১:৫৬   ৪৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
নিত্যপণ্য আমদানিতে শতাধিক বিনিয়োগকারী যুক্ত করতে টিসিবির মাধ্যমে পিপিপি উদ্যোগ
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা
সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ