বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন এমপি বাবু

প্রথম পাতা » আড়াইহাজার » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন এমপি বাবু
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন এমপি বাবু

আড়াইহাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে আড়াইহাজার উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগনের নেতৃবৃন্দ ও আড়াইহাজার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।

পরে এস এম মাজহারুল হক অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পান্না আক্তার, আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এমদাদুল হক তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজাম্মেল হক জুয়েল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৩০:২০   ৫৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ