বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ: ডিসি মঞ্জুরুল হাফিজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ: ডিসি মঞ্জুরুল হাফিজ
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ: ডিসি মঞ্জুরুল হাফিজ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ বলেছেন, ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি জন্মগ্রহন করেছিলেন বলেই আমরা এই স্বাধীন দেশটি পেয়েছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা জেলা প্রশাসক হয়েছি পুলিশ সুপার হয়েছি। এই মার্চ মাসেই বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন, শিশুদের কাছে ডাকতেন; আর তাই আজকের এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসন ভবনের সামনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আর বঙ্গবন্ধু যখন জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। তিনি আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষাণা দিয়েছেন। আমরা আস্তে আস্তে স্মার্ট অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি।

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা জুলহাস ভুইয়া, সিভিল সার্জন, জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লাসহ জেলা প্রশাসক ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতা।

বাংলাদেশ সময়: ২২:৩২:৩৫   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ : চিফ হুইপ
সাংবাদিক কাজিম রেজার প্রয়াণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গভীর শোক
মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণে সরকারের নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে : শিল্পমন্ত্রী
ফ্যাক্টচেকিংয়ে স্বচ্ছতা নিশ্চিত ও প্রেস কাউন্সিল যুগোপযোগী করা হবে : তথ্য প্রতিমন্ত্রী
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের
ঢাকা কলেজের গৌরবময় ঐতিহ্য ও উৎকর্ষ ফিরিয়ে আনার আহ্বান রাষ্ট্রপতির
দলমতের উর্ধ্বে সবাই মিলে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যেতে হবে : তথ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ