বিএনপি কখনও জনগণের দল ছিল না : হানিফ

প্রথম পাতা » খুলনা » বিএনপি কখনও জনগণের দল ছিল না : হানিফ
শনিবার, ১৮ মার্চ ২০২৩



বিএনপি কখনও জনগণের দল ছিল না : হানিফ

বিএনপি কখনও জনগণের দল ছিল না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শনিবার (১৮ মার্চ) সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, বিএনপি সবসময় বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে বা তাদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না।

তিনি বলেন, বিএনপি গত ১১ বছর ধরে বলে আসছে, সরকারের পতন সময়ের ব্যাপার। তাদের সে কথার কোনো ফল নেই, সেই কথার কোনো গুরুত্বও নেই।

আওয়ামী লীগের এই নেতা বলেন, মির্জা ফখরুল বলেছেন তারা নাকি এই বাংলাদেশ চান না। এটাই ঠিক, রাজাকাররা তো বাংলাদেশই চায়নি। এটা নতুন করে আবারও প্রমাণ হলো।

মতবিনিময় সভায় শিক্ষকরা বেতন-বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৪:১৩:২৩   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ