পিরোজপুর শহরে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মীভূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিরোজপুর শহরে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মীভূত
শনিবার, ১৮ মার্চ ২০২৩



পিরোজপুর শহরে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মীভূত

পিরোজপুর- নাজিরপুর সড়কের বৈদ্যপাড়া মোড়ে আজ ভোরে অগ্নিকান্ডে ৬টি দোকান আগুনে পুড়ে
অগ্নিকান্ডে মোঃ নূরুল হকের ডিপার্টমেন্টাল স্টোর, রহমত বাবুর ওষুধের দোকান, জুলফিকার আলী খানের ওষুধের দোকান, কাদের মিয়ার আসবাবপত্রের দোকান, মোঃ আবু হোসেনের মোটরসাইকেলের গ্যারেজ এবং এ্যাড. আকরাম আলী মোল্লার ল-চেম্বার পুরে ভস্মীভূত হয়েছে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুর রশিদ জানান যে, অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধকোটি টাকা। এদিকে এ অগ্নিকান্ডের খবর শুনে নিজ নির্বাচনী এলাকায় অবস্থানরত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকানের মালিকদের ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৪:২০:২৭   ৪৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ